সংবাদ শিরোনামঃ
স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত জিসান ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান। চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনিতে সায়েম নামে এক শিশুকে পাওয়া গেছে, খোঁজা হচ্ছে পরিবারের সদস্যদের প্রবাসে থেকেও ভোটের মাঠে খেলার লেভেল পাল্টাতে কার্য্যকর ভূমিকা রেখেছেন শহীদ সোলেমান উদ্দিন জিসানের সহোদর ভাই শামসুদ্দিন তুহিন!  দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক ও নাট্য অভিনেতা শোবিজ আনোয়ার অবশেষে ফিরে পাচ্ছে ব্যবসায়ীদের সঞ্চিত আমানত!! ঈদের পর বনিক কল্যাণ সমিতির জরুরী সভা: চন্দ্রগঞ্জ প্রতিদিনকে মুঠোফোনে জানালেন মাওলানা আবদুল কুদ্দুছ কামারহাট বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন ভুঁইয়া ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার বিভাগীয় কমিটির পরিচিতি সভা ও অভিষেক চন্দ্রগঞ্জ বাজারে তরমুজ সিন্ডিকেট: পুরাতন ‘গডফাদার’ পলাতক, নতুন গডফাদার কে? আইডিতে মানহানির অভিযোগ, পরিকল্পিত অপপ্রচারের শিকার নজরুল ইসলাম টিটু

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাকিব হাসান (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহত যুবকের চাচা রফিকুল ইসলাম জানান, রাকিব হাসান ওই এলাকার মো. আব্দুস ছালামের ছেলে। তাঁর মা-বাবা ঢাকায় একটি খামারে কাজ করেন। রাকিবও সেখানেই থাকতেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি আর ঢাকায় ফিরে যাননি। বাড়িতে একাই থাকতেন এবং নিজেই রান্নাবান্না করে খেতেন।

আজ দুপুরে রাকিবের ফুফু ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন, তা খোলা। তিনি ঘরে ঢুকে দেখতে পান, খাটের ওপর রক্ত এবং রাকিবের মুখ বালিশ দিয়ে ঢাকা।

পরে বালিশ সরিয়ে দেখেন রাকিবের গলাকাটা নিথর দেহ পড়ে রয়েছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, রাকিব ভালো ছেলে ছিল। তবে রাতে তাঁর বাসায় বন্ধুবান্ধব আসতেন, আড্ডা দিতেন। তাঁদের মধ্যে সন্দেহজনক কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাকিব নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

আপডেট সময় : ০৫:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫