সংবাদ শিরোনামঃ
বৈশাখী টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাকিব হোসেন রনি অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন ভববদ্রী ব্রিজে ময়লার আগ্রাসন, জনস্বাস্থ্য নিয়ে চরম শঙ্কা ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নতুন বার্তা: সদস্য পদে লড়ছেন চন্দ্রগঞ্জের মেধাবী মুখ জহিরুল ইসলাম বোর্ড নোটিশ পেল চন্দ্রগঞ্জ ক্যমব্রিজ সিটি কলেজ, সরকারি বরাদ্দকৃত অর্থ পাওয়ার পরেও বার বার স্থানান্তরে ঠিক মিলছেনা নিজস্ব কার্যালয় লক্ষ্মীপুরে তেল পাম্পে ঝুলছে তালা, ভোগান্তিতে শতাধিক বাইকার চালক গোদাগাড়ীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত জিসান ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান। চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনিতে সায়েম নামে এক শিশুকে পাওয়া গেছে, খোঁজা হচ্ছে পরিবারের সদস্যদের প্রবাসে থেকেও ভোটের মাঠে খেলার লেভেল পাল্টাতে কার্য্যকর ভূমিকা রেখেছেন শহীদ সোলেমান উদ্দিন জিসানের সহোদর ভাই শামসুদ্দিন তুহিন! 

প্রথমবার সৌদিতে বসতে যাচ্ছে নারীদের পেশাদার টি-২০ লিগ…

মো. জিয়া উদ্দিন টিপু
  • আপডেট সময় : ০৮:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৩৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
533
স্টাফ রিপোর্টার:আগামী বছর থেকে উইমেন্স ওয়ার্ল্ড টি-২০ চ্যালেঞ্জ নামের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করবে সৌদি আরব। ফেয়ার ব্রেক ও সৌদি ক্রিকেট যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে।

এর আগে ফেয়ার ব্রেক ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে দুবাই ও হংকংয়ে ‘ফেয়ার ব্রেক গ্লোবাল ইনভাইটেশন টি-২০’ নামে টুর্নামেন্টটি আয়োজন করেছিল। ২০২৪ সালে টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থকালেও তা আর মাঠে গড়ায়নি।

এবার সৌদি আরব প্রথমবার তাদের দেশে পেশাদার নারী টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। দেশটি অন্তত পাঁচটি আসর আয়োজন করতে চায়। এতে ৩৫ দেশের নারী ক্রিকেটাররা অংশ নেবে বলে জানানো হয়েছে।

ফেয়ার ব্রেক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি ২০১৩ সালে ক্রীড়াঙ্গনে নারীদের সমতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। ফেয়ার ব্রেক ছয় দল নিয়ে মেয়েদের লিগ আয়োজনে আইসিসির অনুমতি পেয়েছে। ক্রিকেট এবং নারীদের ক্রিকেট এগিয়ে নিতে সৌদির ভিশন ২০৩০ এর অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

ক্রিকেটাঙ্গনে প্রবেশ করতে সৌদি আরব জোর চেষ্টা চালাচ্ছে। ২০২৪ সালের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে সৌদির জেদ্দায়। আইপিএলের সঙ্গে সৌদির প্রতিষ্ঠানের মোটা অঙ্কের স্পন্সর চুক্তি আছে। এর সঙ্গে আসন্ন আসর থেকে সৌদি আরবে আইএল টি-২০’র কিছু ম্যাচ আয়োজন করা হবে। প্রতি ফ্র্যাঞ্চাইজিতে অন্তত একজন করে সৌদি ক্রিকেটার থাকবে। দেশটিতে আসছে মেয়েদের ক্রিকেট লিগও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথমবার সৌদিতে বসতে যাচ্ছে নারীদের পেশাদার টি-২০ লিগ…

আপডেট সময় : ০৮:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫