ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ঝালকাঠির দুই আসন বিএনপির ঘাঁটিতে এবার শক্তিশালী অবস্থানে জামায়াত, ভোট যুদ্ধে হাড্ডা হাড্ডি লড়াই হবে ভারতীয় চোরাচালানে জড়িত কুরিয়ার সার্ভিস, আটক ২। বিএনপি’র হামলায় জামাতের দশজন আহত হ্যান্ড পেইন্ট নিয়ে কিছু কথা-জেনে নিন নিয়ম পদ্ধতি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির হামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারী নিহত মুক্তিযুদ্ধ না থাকলে শেখ মুজিব ও জিয়াউর রহমান থাকেনা এস এম জিলানী। ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ কুমিল্লায় জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৬

ডিবির অভিযানে চন্দ্রগঞ্জে কলেজ রোডের নুহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

মো. সাহাব উদ্দিন
  • আপডেট সময় : ০২:২৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৫০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিবির অভিযানে চন্দ্রগঞ্জে কলেজ রোডের নুহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

মো.সাহাব উদ্দিন

স্টাপ রিপোর্টার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবির ওসি শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে একটি দল সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ কলেজ রোডের মোল্লা বাড়ি মসজিদের পশ্চিমে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত ‘নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ অভিযান চালায়।

অভিযান চলাকালে ওয়ার্কশপটির ভাড়াটিয়া মালিক নুর উদ্দিনের (প্রকাশ জিকু) লেদ মেশিনঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে নুর উদ্দিন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে।
এ বিষয়ে ডিবির ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ার্কশপটি দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। আজ দুপুরে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তর করা হয়েছে। নুর উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডিবি আরও জানায়, অস্ত্র তৈরির এই অবৈধ কারখানাটি কীভাবে পরিচালিত হতো, কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিবির অভিযানে চন্দ্রগঞ্জে কলেজ রোডের নুহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০২:২৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫