খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে এলেন বিশেষজ্ঞ
- আপডেট সময় : ০৫:০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৩০৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে।
মো: সেলিম খান
বিশেষ প্রতিনিধি
বুধবার সকাল ১০ট ২০ মিনিটে লন্ডন ক্লিনিকের এই বিশেষজ্ঞ চিকিৎসক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণ অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেন চিকিৎসকরা।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কারযক্রম তদারিক করছেন।
এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানায়, বর্তমানে এই মেডিকেল বোর্ডের সঙ্গে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছেন।
যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় নেমে হোটেল থেকে দুপুরে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসক অধ্যাপক জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দিতে আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ বন্ধুপ্রতীত অনেক দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল. বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, যুক্তরাজ্য থেকে প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডাক্তার জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিম কাজ করছে।







