চাঁদাবাজ ও দখলবাজদের ভোট দিবেন না- মাহমুদুর রহমান মান্না
- আপডেট সময় : ০৯:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৩৮২ বার পড়া হয়েছে

চাঁদাবাজ ও দখলবাজদের ভোট দিবেন না- মাহমুদুর রহমান মান্না
মো. জুবায়ের হোসেন
বিশেষ প্রতিনিধি
মাহমুদুর রহমান মান্না বলেন, আমি মানুষকে বলবো, যেসকল দল চাঁদাবাজি, ছিনতাই, মামলাবাজি, দখলবাজি করবে, সেই দলকে ভোট দিবেন না।
তিনি বলেন, মানুষ বদলে গেছে । মানুষ দলের নেতাদের অতীত কার্যক্রম পর্যবেক্ষণ করছে। মানুষ সচেতন। সবকিছু বিবেচনা করেই আগামী নির্বাচনে ভোট দিবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেক্লাবে গনতন্ত্র মঞ্চ আয়োজিত “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্রের সংগ্রাম” শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই অন্তর্বর্তী সরকার ছলচাতুরী করে ক্ষমতায় থাকার সুযোগ ইতিমধ্যেই হারিয়েছে। শেখ হাসিনার ফাঁসির রায়ের পর ভারত নিরপেক্ষ বিবৃতি দিতে বাধ্য হয়েছে। ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করলে নির্বাচন হবে কী হবে না এই প্রশ্নের সুযোগ থাকবে না।
সোর্স- আমার দেশ







