সংবাদ শিরোনামঃ
স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত জিসান ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান। চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনিতে সায়েম নামে এক শিশুকে পাওয়া গেছে, খোঁজা হচ্ছে পরিবারের সদস্যদের প্রবাসে থেকেও ভোটের মাঠে খেলার লেভেল পাল্টাতে কার্য্যকর ভূমিকা রেখেছেন শহীদ সোলেমান উদ্দিন জিসানের সহোদর ভাই শামসুদ্দিন তুহিন!  দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক ও নাট্য অভিনেতা শোবিজ আনোয়ার অবশেষে ফিরে পাচ্ছে ব্যবসায়ীদের সঞ্চিত আমানত!! ঈদের পর বনিক কল্যাণ সমিতির জরুরী সভা: চন্দ্রগঞ্জ প্রতিদিনকে মুঠোফোনে জানালেন মাওলানা আবদুল কুদ্দুছ কামারহাট বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন ভুঁইয়া ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার বিভাগীয় কমিটির পরিচিতি সভা ও অভিষেক চন্দ্রগঞ্জ বাজারে তরমুজ সিন্ডিকেট: পুরাতন ‘গডফাদার’ পলাতক, নতুন গডফাদার কে? আইডিতে মানহানির অভিযোগ, পরিকল্পিত অপপ্রচারের শিকার নজরুল ইসলাম টিটু

কুমিল্লায় জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

মীর মো: মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৭:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

মীর মো: মনির হোসেন

নিজস্ব প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এই সংঘর্ষ ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে মো. রবিউল (৪৫)।
স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সঙ্গে রবিউলের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।

পূর্ববিরোধের জেরে আজ দুপুরে রবিউলের নিজ বাড়ি ও শফিকের চায়ের দোকানের সামনের এলাকায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিউল গুরুতর আহত হন। এ সময় আরও দুজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

আপডেট সময় : ০৭:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬