চন্দ্রগঞ্জে বই বিক্রি-কে কেন্দ্র করে নাবালিকা মেয়ের সামনে বাবার উপর বহিরাগত সন্ত্রাসী এনে হামলা ও সাথে থাকা নগদ অর্থ লুটের অভিযোগ
মোঃ সেলিম খান: নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় বই বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তির ওপর হামলা ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগীর নাবালিকা মেয়েও ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাজারে সুলভ মূল্যে বই বিক্রি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ ব্যবসায়ী আদর্শ লাইব্রেরি মালিক বহিরাগত কয়েকজনকে এনে হামলা চালায় ফ্রেন্ডস লাইব্রেরীর মালিক সোহেলের উপর, হামলাকারীরা প্রকাশ্যে ওই ব্যক্তিকে মারধর করে এবং তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে দাবি করা হয়েছে। আকস্মিক এ হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী জানান, তিনি নিয়মিতভাবে বাজার এলাকায় বই বিক্রি করতেন। সম্প্রতি একই স্থানে ব্যবসা পরিচালনা নিয়ে কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। হামলার সময় তার নাবালিকা মেয়ে পাশে থাকায় সে মানসিকভাবে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হসপিটালে নিয়ে যান ।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে তথ্য মতে জানা যায়
চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের প্রাণকেন্দ্র প্রতাপগঞ্জ স্কুল সংলগ্ন অবস্থিত আদর্শ লাইব্রেরী ও ফ্রেন্ডস লাইব্রেরী, দীর্ঘদিন থেকে আদর্শ লাইব্রেরী সিন্ডিকেটের মাধ্যমে বই বিক্রি করলেও সুলভ মূল্যে বই বিক্রি করা শুরু করেছে ফ্রেন্ডস লাইব্রেরী, এতে করে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী আদর্শ লাইব্রেরীর মালিক ও তার লোকজন এতে বাধা দিয়ে আসছে, রবিবার ইফতার পরবর্তী মুহূর্তে ফ্রেন্ডস লাইব্রেরীর মালিক সোহেল তার নাবালিকা মেয়েকে নিয়ে দোকানে আসার সময় প্রতাপগঞ্জ স্কুলের সামনেই তুহিন সহ আদর্শ লাইব্রেরীর লোকজন তাকে হামলা করা শুরু করে এবং নগদ এক লক্ষ ৫৪ হাজার টাকা নিয়ে যায়।
ঘটনাটি নিয়ে ব্যবসায়ী মহলে উদ্বেগ বিরাজ করছে। বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।