প্রবাসে থেকেও ভোটের মাঠে খেলার লেভেল পাল্টাতে কার্য্যকর ভূমিকা রেখেছেন শহীদ সোলেমান উদ্দিন জিসানের সহোদর ভাই শামসুদ্দিন তুহিন!
- আপডেট সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

প্রবাসে থেকেও ভোটের মাঠে খেলার লেভেল পাল্টাতে কার্য্যকর ভূমিকা রেখেছেন শহীদ সোলেমান উদ্দিন জিসানের সহোদর ভাই শামসুদ্দিন তুহিন!
মো: গোলাম কিবরিয়া: সহ বার্তা সম্পাদক
: শারিরিক অসুস্থতাসহ পারিপার্শ্বিকতার কারণে সশরীরে লক্ষ্মীপুর সদর-৩ আসনে
ভোটের মাঠে থাকতে না পারলেও লক্ষীপুর সদর -৩ আসনের ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশনা অনুযায়ী পবিত্র নগরী সুদুর সৌদি আরব থেকে কার্যকর ভূমিকা রেখেছেন চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোঃ শামসুদ্দিন তুহিন।
জানা যায়, এই প্রবাসী দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অসহায় মানুষের পাশে এবং ঈদ রমজান কেন্দ্রীক এলাকাবাসীর পাশে মানবতার পরশ ‘জিসান ফাউন্ডেশন’ নামক একটি মানবিক সংগঠন নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
ফলে সবসময় তিনি এলাকাবাসীর সান্নিধ্যে থাকেন। তাই চন্দ্রগঞ্জ থানা তথা লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় তার ব্যক্তিগত একটা ভালোবাসার জায়গা সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে ভোটের মাঠে তিনি সব সময় তার সমর্থনের প্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রাখতে সক্ষম হয়।
তারই ধারাবাহিকতায় এবারের জাতীয় নির্বাচনেও তিনি জনগণের এই ভালোবাসা কাজে লাগিয়েছেন বলেও তথ্যসূত্র জানা যায়। চন্দ্রগঞ্জ থানা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ও ওয়ার্ডসমূহ সহ বিএনপির যেকোনো সাংগঠনিক নির্বাচনে তার সমর্থিত প্রার্থীরাই নিরঙ্কুশ বিজয় পেয়েছেন।
এবারের জাতীয় নির্বাচনেও ভোটে শামসুদ্দিন তুহিনের এসকল মানবিক কাজগুলোকে মানুষ গুরুত্ব দিয়েছে।
এছাড়া চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মরহুম শহীদ সোলেমান উদ্দিন জিসানের ছোট ভাই মোঃ শামসুদ্দিন তুহিন ‘জিসান ফাউন্ডেশন’র উদ্যোগে এলাকায় মানাবিক কাজ করে আসছেন অর্ধযুগ থেকে।এবং রাজনৈতিক পরিমন্ডলেও তার ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে।











