আপন বোনকে প্রেমের প্রস্তাব দেওয়ায় অন্তরঙ্গ বন্ধুকে গলা কেটে হত্যা
মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
শেরপুরে আপন বোনকে নিয়ে প্রেমঘটিত দ্বন্দ্ব ও অপমানের জেরে বন্ধু আলামিনকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পিবিআই।
হত্যার পর ঘাসক্ষেতে ফেলে রাখা মাথাবিচ্ছিন্ন মরদেহ ট্রাউজার ও জুতা দেখে শনাক্ত করেন নিহতের বাবা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থাটি।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ মে বিকেলে চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের সোহেল মিয়ার নেপিয়ার ঘাসক্ষেত থেকে মাথাবিচ্ছিন্ন অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের পরিহিত ট্রাউজার ও জুতা দেখে নিহতকে আলামিন হিসেবে শনাক্ত করেন তার বাবা মো. সাইফুল ইসলাম। এ ঘটনায় শেরপুর সদর থানায় হত্যা মামলা করা হয়।