নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মীর মোঃ মনির হোসেন নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মাহিয়া আনুর আনিসা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নানার বাড়িতে বেড়াতে এসে সাঁতার কাটতে পুকুরে নামে শিশু আনিসা। পুকুরে ঠাই না পেয়ে মুহুর্তে ডুবে যায় সে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।