নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৩নং আসামি মোহাম্মদ সাব্বিরকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) মামলার ৩নং আসামি মোহাম্মদ সাব্বির আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ সাব্বির লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন ১২নং চরশাহী ইউনিয়নের ছোটভল্লপুর এলাকার বাসিন্দা। তিনি মোশারফ ইঞ্জিনিয়ারের ছেলে।
মামলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাব্বিরসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত ও আদালতের নথিতে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আদালতে জামিন আবেদন নামঞ্জুরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।