চন্দ্রগঞ্জে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু, তিন দিন আগে একই বাড়িতে পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু
ফজলে এলাহী মোহন, নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর এলাকায় গাছ থেকে পড়ে আনুমানিক ১০ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু স্থানীয় বাসিন্দা মুরাদ হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মিজান মল্লিকের বাড়ির বাসিন্দা। বাড়িটি পশ্চিম লতিফপুরের ২ নম্বর পোল সংলগ্ন ‘আন্নার বাড়ি’ নামে পরিচিত।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, স্থানীয়দের কাছে ঘটনাটি আরও বেদনাদায়ক হয়ে উঠেছে। কারণ, মাত্র তিন দিন আগে একই বাড়িতে পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই বাড়িতে দুটি শিশুর মৃত্যুতে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।