সংবাদ শিরোনামঃ
ভববদ্রী ব্রিজে ময়লার আগ্রাসন, জনস্বাস্থ্য নিয়ে চরম শঙ্কা ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নতুন বার্তা: সদস্য পদে লড়ছেন চন্দ্রগঞ্জের মেধাবী মুখ জহিরুল ইসলাম বোর্ড নোটিশ পেল চন্দ্রগঞ্জ ক্যমব্রিজ সিটি কলেজ, সরকারি বরাদ্দকৃত অর্থ পাওয়ার পরেও বার বার স্থানান্তরে ঠিক মিলছেনা নিজস্ব কার্যালয় লক্ষ্মীপুরে তেল পাম্পে ঝুলছে তালা, ভোগান্তিতে শতাধিক বাইকার চালক গোদাগাড়ীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত জিসান ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান। চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনিতে সায়েম নামে এক শিশুকে পাওয়া গেছে, খোঁজা হচ্ছে পরিবারের সদস্যদের প্রবাসে থেকেও ভোটের মাঠে খেলার লেভেল পাল্টাতে কার্য্যকর ভূমিকা রেখেছেন শহীদ সোলেমান উদ্দিন জিসানের সহোদর ভাই শামসুদ্দিন তুহিন!  দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক ও নাট্য অভিনেতা শোবিজ আনোয়ার

গোদাগাড়ীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে
কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ ।

গোদাগাড়ী পৌরসদরের ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সামাজিক সংগঠন ‘সমাজ ও মানবকল্যাণ’-এর মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, নেসকো (NESCO) কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি, প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, মিটারে টাকা রিচার্জ করার পরও অস্বাভাবিকভাবে বেশি অর্থ কেটে নেওয়া হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কয়েকজন ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান।

বক্তারা দ্রুত এ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন “আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।” অচিরেই দাবি মেনে না নেওয়া হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার কথাও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোদাগাড়ীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন

আপডেট সময় : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬