সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ মাদকের ভয়াল থাবা ! ঘুমন্ত ছেলেকে হত্যা করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবার আত্মহত্যা। ময়মনসিংহে সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ  ইকো পার্কে বাঘ সাবক জনমনে আতঙ্ক তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: নোয়াখালী ও লক্ষ্মীপুরে জনজীবন বিপর্যস্ত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পারিবারিক কলহের জেরে আত্মহত্যা ৩ লক্ষ শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে । জেলা সিভিল সার্জন এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৫৬ জন অনুপস্থিত অভিভাবক ও শিক্ষকদের কপালে চিন্তার ভাঁজ চন্দ্রগঞ্জ ইউনিয়নের সকল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের শুভকামনা ও অভিনন্দন জানালেন কামরুল হাছান টিটু জামায়াতের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ডা. ফয়েজের সহধর্মিণী মারজিয়া বেগম

মাদকের ভয়াল থাবা ! ঘুমন্ত ছেলেকে হত্যা করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবার আত্মহত্যা।

মীর মোহাম্মদ মনির হোসেন। নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকের ভয়াল থাবা ! ঘুমন্ত ছেলেকে হত্যা করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবার আত্মহত্যা

মীর মোহাম্মদ মনির হোসেন । নিজস্ব প্রতিনিধি  :

গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত ছেলেকে হত্যা করার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বাবা। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাকিব (১৮)। তিনি উত্তরা দক্ষিণীর একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আত্মহত্যাকারী বাবা সোহেল (৫০) পেশায় রাজমিস্ত্রি ছিলেন

পারিবারিক সূত্রে জানা যায়, সাকিব পড়াশোনার পাশাপাশি একটি চাকরিও করতেন এবং মায়ের মৃত্যুর পর সংসারের দায়িত্বে বাবাকে সহায়তা করতেন। তবে দীর্ঘদিন ধরে বাবা সোহেল নেশায় আসক্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার গভীর রাতে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় ছেলে সাকিবের হাতের রগ কেটে দেন তার বাবা। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। ঘটনার পরপরই সোহেল বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ রেললাইনে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদকের ভয়াল থাবা ! ঘুমন্ত ছেলেকে হত্যা করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবার আত্মহত্যা।

আপডেট সময় : ১০:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬