সংবাদ শিরোনামঃ
১৪ নং মান্দারী জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করেন বিএনপি পন্থি নেতাকর্মী গোপালগঞ্জে টোল আদায়ের সময় ট্রাকের ধাক্কায় রাজ সিকদার এর মৃত্যু দেশবাসী-কে পবিত্র ঈদ উল-আযহার শুভেচ্ছা জানালেন বাহাউদ্দীন মৃধা উপজেলা ভবন চন্দ্রগঞ্জ ইউনিয়নে স্থাপনের দাবিতে সর্বস্তরের জনগণের মানববন্ধন উপজেলা ভবন চন্দ্রগঞ্জ ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় খালেক মির্জা প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছেন বাপ্পি চৌধুরী, গরিব ও অসহায়দের মাঝে গাইড বিতরণ করেছেন তিনি চন্দ্রগঞ্জ উপজেলা ভবন চন্দ্রগঞ্জ ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে চন্দ্রগঞ্জবাসী জলদস্যুরা সুন্দরবনে ৬ জেলেকে অপহরণ, এলাকা জুড়ে শোকের মাতম সড়কে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করলো কেন্দ্রীয় ছাত্রদল।

১৪ নং মান্দারী জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করেন বিএনপি পন্থি নেতাকর্মী

মোঃ হাবিবুর রহমান মোল্লা, সহ- বার্তা সম্পাদক
  • আপডেট সময় : ১২:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৪ নং মান্দারী জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করেন বিএনপি পন্থি নেতাকর্মী 

মোঃ হাবিবুর রহমান,  সহ-বার্তা সম্পাদক

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমনের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও সাংবাদিক হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৪ মে) বিকেল ও রাতে দফায় দফায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার এলাকায় কোনো ধরনের উসকানি ছাড়াই স্থানীয় বিএনপি নেতা আক্তার হোসেন জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সুমনের প্রায় ৬০টি ঈদ শুভেচ্ছার পোস্টার ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় জামায়াত নেতাকর্মীরা প্রতিবাদ জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও শারীরিক হেনস্তার ঘটনা ঘটে।

এরপর রাত আনুমানিক ৮টার দিকে বিএনপি ও ছাত্রদলের একদল নেতাকর্মী “একটা করে শিবির ধর, সকাল-বিকাল জবাই কর”সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে দিতে মান্দারী বাজারে অবস্থিত অ্যাডভোকেট সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।

হামলায় অ্যাডভোকেট সুমন ও তার ভাই জাহিদ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এসময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও হেনস্তা ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জামায়াত নেতাকর্মীদের দাবি, স্থানীয় নির্বাচনে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ ধরনের হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৪ নং মান্দারী জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করেন বিএনপি পন্থি নেতাকর্মী

আপডেট সময় : ১২:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬