সংবাদ শিরোনামঃ
দিনাজপুরে ৩০ জন মুসল্লী নিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল আজহার নামাজ আদায়ে জেলা জামায়াতের কঠোর বিবৃতি এ্যানির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  আদালতের শর্ত ভঙ্গ করে বিদেশ পালানোর চেষ্টা, বিমানবন্দরে আটক লিটন হোসেন মান্দারীতে উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়  ১৪ নং মান্দারী জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করেন বিএনপি পন্থি নেতাকর্মীরা গোপালগঞ্জে টোল আদায়ের সময় ট্রাকের ধাক্কায় রাজ সিকদার এর মৃত্যু দেশবাসী-কে পবিত্র ঈদ উল-আযহার শুভেচ্ছা জানালেন বাহাউদ্দীন মৃধা উপজেলা ভবন চন্দ্রগঞ্জ ইউনিয়নে স্থাপনের দাবিতে সর্বস্তরের জনগণের মানববন্ধন উপজেলা ভবন চন্দ্রগঞ্জ ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় খালেক মির্জা

আদালতের শর্ত ভঙ্গ করে বিদেশ পালানোর চেষ্টা, বিমানবন্দরে আটক লিটন হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালতের শর্ত ভঙ্গ করে বিদেশ পালানোর চেষ্টা, বিমানবন্দরে আটক লিটন হোসেন

নিজস্ব প্রতিবেদক

আদালতের নির্দেশনা ও জামিনের শর্ত অমান্য করে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন লিটন হোসেন নামে এক ব্যক্তি।

জানা যায়, গতকাল সকালে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে কর্তব্যরত ইমিগ্রেশন পুলিশ তার তথ্য অনলাইনে যাচাই করে। এ সময় অনলাইনে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণামূলক মামলার তথ্য প্রদর্শিত হলে তাৎক্ষণিকভাবে তার বিদেশ যাত্রা স্থগিত করা হয় এবং তাকে এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আটকের পর লিটন হোসেন দাবি করেন, তিনি আদালত থেকে জামিনে রয়েছেন। তবে মামলাটি খালাস না হওয়ায় কিংবা আদালতের কোনো খালাসের কপি প্রদর্শন করতে না পারায় তার বক্তব্যে অসঙ্গতি দেখা দেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চন্দ্রগঞ্জ থেকে অঙ্গীকারনামার ভিত্তিতে জামিন লাভ করেন। আদালতে দেওয়া অঙ্গীকার অনুযায়ী, বাদীর পাওনা ৫ লাখ ২৫ হাজার টাকার মধ্যে প্রথম ধাপে আগামী ১ জুন ২০২৬ তারিখে আদালতের মাধ্যমে ১ লাখ টাকা পরিশোধ করার শর্ত ছিল। এই শর্তে তাকে জামিন প্রদান করা হয়।

কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা ও জামিনের শর্ত অমান্য করে গত ২৬ মে সকালে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তার সেই চেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনায় মামলার বাদী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আদালতের শর্ত ভঙ্গ করে বিদেশে পালানোর চেষ্টা বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালতের শর্ত ভঙ্গ করে বিদেশ পালানোর চেষ্টা, বিমানবন্দরে আটক লিটন হোসেন

আপডেট সময় : ১০:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬