সংবাদ শিরোনামঃ
বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটছে: গাজীপুরে ডা. শফিকুর রহমান টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলার এগারো দিন পর সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন সাংবাদিকের ওপর হামলা মামলায় ৩নং আসামির জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ মান্দারীতে গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, দাফনের  আগে স্বামী উধাও, স্বজনদের দাবী এটি হ/ত্যা  চন্দ্রগঞ্জে সাংবাদিককে হেনস্তা ও হুমকির অভিযোগ জামাইয়ের হাতে শ্বশুর খুন, অভিযুক্ত আটক মা ও ভাতিজিকে জবাই করে হত্যা, যুবক আটক পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বজনের আহাজারিতে আকাশ ভারি! বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু দল থেকে শোকজ

বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটছে: গাজীপুরে ডা. শফিকুর রহমান

Al Amin
  • আপডেট সময় : ০৬:২৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটছে: গাজীপুরে ডা. শফিকুর রহমান

গাজীপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে। তাঁর অভিযোগ, বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ করছে না। এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও আগের সরকারের মতো হতে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত নির্বাচনের আগে একটি দল বলেছিল, নির্বাচন হয়ে গেলে দেশের সব সমস্যার সমাধান হবে। কিন্তু বর্তমানে মানুষের সমস্যা আরও বেড়েছে বলে তিনি দাবি করেন। জনগণের প্রত্যাশা ছিল বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা, যেখানে বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের অবসান ঘটবে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিচার বিভাগ ও শিক্ষাঙ্গনে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে। তাঁর অভিযোগ, আগের সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারকে এর রাজনৈতিক পরিণতি মোকাবিলা করতে হতে পারে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমীর বলেন, অনেকের মনে হচ্ছে, ‘এক লুটেরার হাত থেকে আরেক লুটেরারের হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে।’ জনগণ নিরাপত্তা, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ চায় উল্লেখ করে তিনি বলেন, এসব প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

২০২৪ সালের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াত ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। কিন্তু বর্তমানে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হচ্ছে। শিক্ষাঙ্গনে দলীয়করণ, লুটপাট ও উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ এমন পরিবর্তন প্রত্যাশা করেনি।

রুকনদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী আদর্শ বুকে ধারণ করে নিজেদের জীবন গঠন করতে হবে। নিজের নফস নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিও দায়িত্বশীল হতে হবে। মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ ও ভালো ব্যবহার করতে হবে এবং সমাজের মানুষের সম্মান অর্জনের মাধ্যমে ইসলামের আদর্শ তুলে ধরতে হবে।

তিনি বলেন, শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি; মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর উত্তম চরিত্র, আচরণ ও আদর্শ মানুষকে আকৃষ্ট করেছে। তাই রুকনদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের শিক্ষা প্রতিফলিত হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব করাই মানুষের জীবনের উদ্দেশ্য। সুদকে ইসলামে হারাম উল্লেখ করে তিনি ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মীয় বিধান মেনে চলার আহ্বান জানান। মৃত্যু যেকোনো সময় আসতে পারে—এ কথা স্মরণ রেখে উত্তম আমলের মাধ্যমে জীবন শেষ করার প্রস্তুতি রাখার জন্যও তিনি রুকনদের প্রতি আহ্বান জানান।

গাজীপুরের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমীর বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে শিল্পমালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। তাই স্থানীয় নির্বাচনে জনগণের সমর্থন অর্জনে জামায়াতের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আগামী স্থানীয় নির্বাচনে বিজয়ী হতে নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীকে এগিয়ে আসতে হবে। কোনো বাধা এলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা মোকাবিলার কথাও বলেন তিনি। তাঁর বক্তব্যে আল-কোরআনের আদর্শ অনুসারে সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রত্যয় ব্যক্ত হয়।

সম্মেলনে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা শাহজাহান ও মাওলানা দেলাওয়ার হোসেন, উত্তরাঞ্চলের দায়িত্বশীল ড. খলিলুর রহমান মাদানী, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর আবুল হাশেম খান এবং জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া গাজীপুর মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি আমেনা বেগম, মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান ও মো. হোসেন আলী, মহানগর সেক্রেটারি এ এস এম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, মহানগর কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। পরে দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটছে: গাজীপুরে ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৬:২৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬