সংবাদ শিরোনামঃ
‘খুনিদের গ্রেফতার করুন’, গাইবান্ধায় রাজপথে শিবির নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত হয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বুড়া হুজুর (রঃ) জামে মসজিদের খতিবের নেতৃত্ব মাদকবিরোধী গণমিছিল দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সহ ৯ জনের বিরুদ্ধে মামলা চন্দ্রগঞ্জে অবৈধ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার ৮ চন্দ্রগঞ্জ আফজাল রোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ ও গাড়ি চালক চন্দ্রগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে বিধবার জমি দখল ও প্রাণনাশের হুমকি থানায় মামলা চন্দ্রগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে গোপালগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় *লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল উদ্ধার

সায়মা আক্তার
  • আপডেট সময় : ০৮:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
728

ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায়
*লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল উদ্ধার*

সায়মা আক্তার

স্টাফ রিপোর্টার

#ঈশ্বরদীতে জামায়াতের নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মীদের হামলার সময় লুট হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ৯টি উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকার মক্কেল মৃধার বাড়ির পাশের বাঁশঝাড় ও জঙ্গল থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় পাবনা ডিবি পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ও পাকশী ও রুপপুর ফাঁড়ির সদস্যরা।

মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো ঈশ্বরদী থানায় জমা দেওয়া হয়েছে।

অভিযানের নেতৃত্বে থাকা পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম জানান, সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক এবং জামায়াতের দায়ের করা মামলার প্রধান আসামি মক্কেল মৃধার বাড়ির পাশ থেকে মোটরসাইকেলগুলো পাওয়া যায়। তিনি আরও বলেন, “বাকি মোটরসাইকেলগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

গত বৃহস্পতিবার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়িতে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপি নেতা মক্কেল মৃধার নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী আহত হন। জামায়াতের দাবি, হামলার সময় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং প্রায় ৪০টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় বিএনপি কর্মীরা।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক বলেন, “আমাদের এখনো বহু মোটরসাইকেল উদ্ধার হয়নি। দ্রুত বাকিগুলো উদ্ধারে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।”

ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৯টি মোটরসাইকেল বর্তমানে ঈশ্বরদী থানায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় *লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ০৮:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫