দিনাজপুরে ৩০ জন মুসল্লী নিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল আজহার নামাজ আদায়ে

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিদের একটি অংশ। আজ বুধবার ২৭ মে ২০২৬ সকাল ৯টায় উপজেলার জগন্নাথপুর গ্রামের চিরিনদী ঈদগাহ মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের মতো এবারও তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদের নামাজ আদায় ও কোরবানি পালন করেন।

মাঠে মুসল্লিদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন মুসল্লি জামাতে অংশ নেন। জামাতে ইমামতি করেন মোল্লা আব্দুল আলিম।
কম সংখ্যক মুসল্লী নিয়ে নামাজ আদায় করার কারনে নেটিজেনরা হাস্যকর ঈদের নামাজ আখ্যা দিয়েছেন।

যেখানে একটি ঈদের নামাজে হাজারো মানুষের উপস্থিতি হয় , সেখানে নারী শিশু সহ ৩০ জন নামাজ আদায় করা সচেতন মহলে হাসির পাত্রতে পরিণত হয়েছে। 

মীর মোঃ মনির হোসেন