লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন এ আর হাফিজ উল্লাহ
ফজলে এলাহী মোহন
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি এর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর নেতৃত্বে জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।