ডেঙ্গু ও টাইফয়েডে আক্রান্ত চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হান্নান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে
নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার আমীর আব্দুল হান্নান ডেঙ্গু ও টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।
জানা গেছে, অসুস্থ আব্দুল হান্নানের দ্রুত সুস্থতা কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তাঁর পরিবার ও দলীয় সহকর্মীরাও দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
- মহান আল্লাহ তায়ালা তাঁকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং সুস্থভাবে পরিবারের মাঝে ফিরিয়ে দিন—এমন প্রত্যাশা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।