বিশিষ্ট সমাজসেবক আবদুল মতিন পশ্চিম লতিফপুর জামায়াতে ইসলামীকে উপহার দিলেন পবিত্র কোরআন ও ইসলামী সাহিত্য
নিজস্ব প্রতিনিধি : চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের হাতে পবিত্র কোরআন মজিদ ও ইসলামী সাহিত্য উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবদুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ হাসান, জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী মাওলানা জসিম উদ্দিন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান তুহিন, বারবার কারা নির্যাতিত সাখাওয়াত হোসেন, ৪ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলম এবং থানা যুব বিভাগের সেক্রেটারী মোহাম্মদ আলাউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপহার প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ এ উদ্যোগের জন্য সমাজসেবক আবদুল মতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্মীয় জ্ঞানচর্চা, পবিত্র কোরআন অধ্যয়ন এবং ইসলামী সাহিত্য পাঠে আগ্রহ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত ব্যক্তিরা।