চন্দ্রগঞ্জের ভৈরব নগর নতুন হাজী বাড়ির পুকুরের লক্ষ টাকার মাছ লুট, পরে বিষ প্রয়োগ, সৌদি প্রবাসী রায়হান হোসেন বাবুর অভিযোগ

মোহাম্মদ মেহেদী হাসান: ক্রাইম রিপোর্টার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর): চন্দ্রগঞ্জ উপজেলার ভৈরব নগর নতুন হাজী বাড়ির একটি পুকুর থেকে লক্ষ টাকার মাছ লুট ও পরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সৌদি প্রবাসী রায়হান হোসেন বাবু অভিযোগ করেন, গভীর রাতে একদল দুর্বৃত্ত পুকুরে জাল ফেলে বিপুল পরিমাণ মাছ তুলে নিয়ে যায়। পরে তারা পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে পুকুরে অসংখ্য মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।

তিনি জানান, পুকুরটিতে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হচ্ছিল। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন রায়হান হোসেন বাবু।

ঘটনার পর স্থানীয় লোকজন পুকুর পাড়ে ভিড় করেন।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।