সংবাদ শিরোনামঃ
১২২ বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন
মো: রাশেদ আলম
- আপডেট সময় : ০২:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৫২৬ বার পড়া হয়েছে

১২২ বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন
মো. রাশেদ আলম
স্টাফ রিপোর্টার
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও আদালতে দাখিল করতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর ফলে পরপর ১২২ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে গেলো।
রোববার (৩০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে পিবিআই তদন্ত শেষ না করায় আদালতে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।










