সংবাদ শিরোনামঃ

খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, মাঝেমধ্যে কথা বলছেন

মো. জোবায়ের হোসেন
  • আপডেট সময় : ০৮:২১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৮০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
1117

খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি

মো. জুবায়ের হোসেন

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে, তিনি তা খেতে পারছেন। শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলছেন। চিকিৎসকের ডাকেও সাড়া দিচ্ছেন।

চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন। আরও কিছুদিন তিনি সিসিইউতেই পর্যবেক্ষণে থাকবেন। গতকাল রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, আজ চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা রয়েছে। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডই খালেদা জিয়ার চিকিৎসা দেখভাল করছে। এই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, বিএনপির চেয়ারপারসন কিছুটা ভালো। নতুন করে অবনতি হয়নি। আমরা এটাকে উন্নতি বলছি। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। নতুন করে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে। সে ক্ষেত্রে অবস্থা বুঝে সিঙ্গাপুর কিংবা লন্ডন নেওয়ার পরিকল্পনা আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, মাঝেমধ্যে কথা বলছেন

আপডেট সময় : ০৮:২১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫