সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জে অবৈধ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার ৮ চন্দ্রগঞ্জ আফজাল রোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ ও গাড়ি চালক চন্দ্রগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে বিধবার জমি দখল ও প্রাণনাশের হুমকি থানায় মামলা চন্দ্রগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে গোপালগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কান্নার কারণে দুই মাসের শিশুকে মেরে ফেললেন পাষন্ড বাবা চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির হরিলুট ও অব্যবস্থাপনায় পরিচ্ছন্ন কর্মীদের কর্মবিরতি গোপালগঞ্জে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ চন্দ্রগঞ্জ সাব- রেজিষ্ট্রি অফিসে “অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত মৌসুম শুরুর আগেই সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে 

চন্দ্রগঞ্জে মাদ্রাসার নাম ভাঙিয়ে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

এ এস রাজিব হোসেন
  • আপডেট সময় : ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৫৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
792

চন্দ্রগঞ্জে মাদ্রাসার নাম ভাঙিয়ে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

এ এস রাজিব হোসেন

লক্ষ্মীপুরে নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাম ভাঙিয়ে পরিকল্পিতভাবে একটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

গত রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে
সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভাঙচুর করা ওই দোকানঘরটির মালিক সাংবাদিক আল মামুন শিপন। তিনি চন্দ্রগঞ্জ থানায় একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভুক্তভোগী আল মামুন শিপন এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এঘটনায় তদন্তকারী কর্মকর্তা এএসআই বেলায়েত হোসেন পরিদর্শন শেষে অভিযোগকারীকে জানান, আদালতের নির্দেশনা ছাড়া এ বিষয়ে থানার পক্ষ থেকে সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। তিনি অভিযোগকারীকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুর রহমানের সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল মোনায়েমের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এ ঘটনার সঙ্গে যুক্ত করে। শিক্ষার্থীদের সামনে রেখে দোকানঘরটি ভেঙে ফেলা হয় এবং ভেতরে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, শিক্ষার্থীদের এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে ব্যবহার করা চরম অন্যায় ও উদ্বেগজনক। এতে শিশুদের মানসিক ও নৈতিক ক্ষতির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এঘটনায় সাংবাদিক আল মামুন শিপন স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জে মাদ্রাসার নাম ভাঙিয়ে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫