সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জে অবৈধ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার ৮ চন্দ্রগঞ্জ আফজাল রোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ ও গাড়ি চালক চন্দ্রগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে বিধবার জমি দখল ও প্রাণনাশের হুমকি থানায় মামলা চন্দ্রগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে গোপালগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কান্নার কারণে দুই মাসের শিশুকে মেরে ফেললেন পাষন্ড বাবা চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির হরিলুট ও অব্যবস্থাপনায় পরিচ্ছন্ন কর্মীদের কর্মবিরতি গোপালগঞ্জে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ চন্দ্রগঞ্জ সাব- রেজিষ্ট্রি অফিসে “অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত মৌসুম শুরুর আগেই সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে 

উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নজরকাড়া বাজিমাত: অর্জন ৩৮টি পুরস্কার

মো: জুবায়ের হোসেন: বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৩৯৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
568

উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নজরকাড়া বাজিমাত
অর্জন ৩৮টি পুরস্কার

মো: জুবায়ের হোসেন : বিশেষ প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অসাধারণ সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বমোট ৩৮টি পুরস্কার অর্জন করে গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে।
উপজেলা পর্যায়ে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, দৌড়ঝাঁপ, লংজাম্প (দীর্ঘলাফ), হাইজাম্প, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দড়িলাফসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শৃঙ্খলা, ক্রীড়া দক্ষতা ও দলগত সমন্বয় দর্শক ও আয়োজকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইমুন কবির (সুরমা শাখা, রোল-৪৪) দড়িলাফে প্রথম স্থান এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন,
‘শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। এটি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
এছাড়া ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট প্রশিক্ষকরাও শিক্ষার্থীদের এ অর্জনে আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়েও আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরাও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই কৃতিত্বকে স্বাগত জানিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নজরকাড়া বাজিমাত: অর্জন ৩৮টি পুরস্কার

আপডেট সময় : ০৮:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬