সংবাদ শিরোনামঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ চন্দ্রগঞ্জের আফজাল রোডের নির্মাণ কাজে অনিয়মের কারনে  দুর্ভোগে রোগী, শিক্ষার্থী ও পথচারী, বাড়ছে দুর্ঘটনা ও স্থানীয় মানুষের ক্ষোভ জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি, নগদ ৩ লাখ টাকা চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে গুলিতে জামায়াতকর্মী নিহত, গুলিবিদ্ধ আরও একজন

মো: জুবায়ের হোসেন: বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ২৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
342

ফটিকছড়িতে গুলিতে জামায়াতকর্মী নিহত, গুলিবিদ্ধ আরও একজন

জুবায়ের হোসেন: বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামের আরও একজন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল উদ্দিন ও নাসির উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত জামাল উদ্দিন ও আহত নাসির উদ্দিন দুজনই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা উদ্ধার করেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
#চট্টগ্রাম, ১০ জানুয়ারি ২০২৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়িতে গুলিতে জামায়াতকর্মী নিহত, গুলিবিদ্ধ আরও একজন

আপডেট সময় : ১০:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬