সংবাদ শিরোনামঃ
বিশিষ্ট সমাজসেবক আবদুল মতিন পশ্চিম লতিফপুর জামায়াতে ইসলামীকে উপহার দিলেন পবিত্র কোরআন ও ইসলামী সাহিত্য ডেঙ্গু ও টাইফয়েডে আক্রান্ত চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হান্নান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে চন্দ্রগঞ্জে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু, তিন দিন আগে একই বাড়িতে পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন এ আর হাফিজউল্লাহ মাসুক চিশতীর উপস্থিততে পাঁচপাড়া পাঠোয়ারী বাড়ী আস্তানা শরীফে খালেক -জকির ১০৮ তম ওরছ বেছাগাজী বাড়ী আস্তানা শরীফে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের জেরে মধ্যরাতেই বন্ধ হলো ১০৮ তম ওরছ নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে চন্দ্রগঞ্জে ছাত্রদলের বিজয় মিছিল মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী চন্দ্রগঞ্জ বাজারে ময়লার স্তূপ, দায়িত্ব নিতে নারাজ ইজারাদার ও ব্যবস্থাপনা কমিটি! বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটছে: গাজীপুরে ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জ বাজারে নির্বাচিত কমিটি না থাকায় বিশৃঙ্খলা; হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের

কবির আহমদ ফারুক
  • আপডেট সময় : ০১:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২২
চন্দ্রগঞ্জ বাজারে নির্বাচিত কমিটি না থাকায় বিশৃঙ্খলা; হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের
কবির আহমদ ফারুক
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে নির্বাচিত কমিটি না থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের বিশৃঙ্খলা। ভুক্তভোগীদের দাবি, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক নেতৃত্বের অভাবে বাজার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, বাড়ছে হয়রানি ও অনিয়ম।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নির্বাচিত কমিটি না থাকায় বাজারের শৃঙ্খলা রক্ষা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং ইজারা সংক্রান্ত বিষয়গুলোতে সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছে। এতে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সাধারণ ক্রেতারাও পড়ছেন বিড়ম্বনায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানদার অভিযোগ করেন, সুনির্দিষ্ট নীতিমালা ও প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব না থাকায় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নেই। ফলে নানা অজুহাতে বাড়তি টাকা আদায়, দোকান বরাদ্দ নিয়ে অস্পষ্টতা এবং প্রভাবশালীদের দৌরাত্ম্য বেড়েছে।
বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, বিশৃঙ্খল পরিবেশ ও যানজটের কারণে স্বাভাবিকভাবে কেনাবেচা ব্যাহত হচ্ছে। তদারকি না থাকায় অব্যবস্থাপনা দিন দিন বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্যবসায়ীরা দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাজার পরিচালনার জন্য কার্যকর কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তাদের মতে, নির্বাচিত কমিটি থাকলে জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে এবং বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চন্দ্রগঞ্জ বাজারে নির্বাচিত কমিটি না থাকায় বিশৃঙ্খলা; হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের

আপডেট সময় : ০১:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬