সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে RCC ঢালাইয়ে ধীরগতি, তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ নিষিদ্ধ মাছ জব্দ,আড়তদারকে জরিমানা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া দিবস উদযাপন

মীর মোঃ মনির হোসেন। নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
310

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া দিবস উদযাপন

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিআরএফ ইয়ুথ ক্লাবের আয়োজনে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপিত হয়েছে

শুক্রবার (৮ মে ২০২৬) ক্যাম্পাসের শাটল ট্রেন স্টেশনে দিবসটি উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবীরা থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদাতা সংগ্রহ করা হয় এবং সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিআরএফ ইয়ুথ ক্লাবের সভাপতি নিয়াজ মাখদুম বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া আক্রান্তদের নিয়মিত অন্যের দেওয়া রক্ত নিয়েই বেঁচে থাকতে হয়। বাংলাদেশে প্রায় এক লাখ থ্যালাসেমিয়া রোগী রয়েছে। আমরা এই রোগীদের সেবায় সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি।

বক্তারা আরও বলেন, থ্যালাসেমিয়া শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ। দুই জন থ্যালাসেমিয়ার বাহকের বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক কী না, তা নিশ্চিত হওয়া যায়। তাই, আমাদের বিয়ের আগেই বাহক করে পরীক্ষা করে ফেলা উচিত।

স্বেচ্ছাসেবী  সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, থ্যালাসেমিয়া রোগীরা অন্যের দেওয়া রক্তের ওপর নির্ভর করে বেঁচে থাকেন। আমরা যারা সুস্থ আছি, আমাদের প্রত্যেকের রক্তদানে এগিয়ে আসা উচিত। বিআরএফ ইয়ুথ ক্লাব থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিয়ে যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

স্বেচ্ছাসেবী সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সেবা, পাঠাগার পরিচালনা ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া দিবস উদযাপন

আপডেট সময় : ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬