সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে RCC ঢালাইয়ে ধীরগতি, তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ নিষিদ্ধ মাছ জব্দ,আড়তদারকে জরিমানা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার

বিস্কুট কিনতে গিয়ে শিশু ফাহিমা লাশ হয়ে ফিরলেন

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
316

বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ শিশু ফাহিমা লাশ হয়ে ফিরলেন

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি

সিলেটে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজের দুইদিন পর ফাহিমা আক্তার নামে চারবছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৮ মে) ২০২৬ সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

দুইদিন পর শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিষ্পাপ শিশু ফাহিমার এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু ফাহিমার বাবা রাইসুল হক জানান, গত বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে দশ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম গণমাধ্যমে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিস্কুট কিনতে গিয়ে শিশু ফাহিমা লাশ হয়ে ফিরলেন

আপডেট সময় : ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬