সংবাদ শিরোনামঃ
আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি

চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন।।

মোঃ হাবিবুর রহমান মোল্লা, সহ- বার্তা সম্পাদক
  • আপডেট সময় : ০৪:২৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
163

চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন।।

​মোঃ হাবিবুর রহমান,,, সহ-বার্তা সম্পাদক

“ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ”—এই অঙ্গীকারকে সামনে রেখে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​আজ ২০ মে (বুধবার) সকাল ১০টায় চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে এই সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

​সিসিএস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আবুল হাসান সহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী। সিসিএস-এর জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মদ রাসেল।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মোরশেদ আলম। এছাড়া অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুমধু চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় থানা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী বলেন, “আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভোক্তা। প্রতিদিন খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহনসহ বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে ভোক্তা অধিকার মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করে।” তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

​বিশেষ অতিথির বক্তব্যে চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম আইনগত বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “ভোক্তা হিসেবে আমাদের নিজেদেরই সবার আগে সচেতন হতে হবে। সচেতনতার অভাব থাকলে আমাদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।”

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল জানান, ভোক্তা অধিকার ও সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে সিসিএস সক্রিয় ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

​আলোচনা সভা শেষে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক একটি বিশেষ সেশন পরিচালনা করেন সহকারী পরিচালক নূর হোসেন রুবেল এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী। তারা শিক্ষার্থীদের সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

​অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন শিক্ষার্থীর হাতে সিসিএস-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, ভোক্তারা নিজেরা সচেতন হলে সিন্ডিকেট ব্যবসায়ীদের সব ধরনের অনিয়ম ও কারসাজি বন্ধ করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন।।

আপডেট সময় : ০৪:২৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬