সংবাদ শিরোনামঃ
বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটছে: গাজীপুরে ডা. শফিকুর রহমান টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলার এগারো দিন পর সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন সাংবাদিকের ওপর হামলা মামলায় ৩নং আসামির জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ মান্দারীতে গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, দাফনের  আগে স্বামী উধাও, স্বজনদের দাবী এটি হ/ত্যা  চন্দ্রগঞ্জে সাংবাদিককে হেনস্তা ও হুমকির অভিযোগ জামাইয়ের হাতে শ্বশুর খুন, অভিযুক্ত আটক মা ও ভাতিজিকে জবাই করে হত্যা, যুবক আটক পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বজনের আহাজারিতে আকাশ ভারি! বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু দল থেকে শোকজ

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় খালেক মির্জা

মো: মেহেদী হাসানঃ নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৪৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় খালেক মির্জা

মেহেদী হাসান : নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় রয়েছেন খালেক মির্জা। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি এখন নেতাকর্মীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন বলে জানা যায়।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই খালেক মির্জা ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। বিশেষ করে দলের দুঃসময়ে রাজপথে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

তাদের ভাষ্য অনুযায়ী, মামলা-হামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও খালেক মির্জা কখনো পিছপা হননি। তিনি সবসময় সাধারণ কর্মীদের পাশে থেকেছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, আগামীতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন। আর সেই জায়গা থেকেই খালেক মির্জাকে তারা সাংগঠনিক সম্পাদক পদে দেখতে চান।

এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে খালেক মির্জাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক আলোচনা ও সমর্থন ক্রমেই বাড়ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় খালেক মির্জা

আপডেট সময় : ০৮:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬