সংবাদ শিরোনামঃ
এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ

জেলা জামায়াতের কঠোর বিবৃতি এ্যানির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে 

ফজলে এলাহী : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
214

ফজলে এলাহী , নিজস্ব প্রতিনিধি,  লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের মান্দারীতে সংঘটিত সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে পানি সম্পদ মন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কর্তৃক জামায়াতকে জড়িয়ে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া ও সেক্রেটারী এ আর হাফিজ উল্যাহ বলেন, গত ২৪ মে বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার ১৪ নম্বর মান্দারী ইউনিয়নের মান্দারী বাজারে উপজেলা জামায়াতের সেক্রেটারী ও চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের প্রায় ৬০টি ঈদ শুভেচ্ছার ফেস্টুন কেটে ফেলার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি নেতা আক্তার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে জামায়াত নেতাকর্মীদের শারীরিকভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে রাত ৮টার দিকে একদল লোক বাজার এলাকায় জড়ো হয়ে উসকানিমূলক স্লোগান দেয় এবং সন্ত্রাসী কায়দায় অ্যাডভোকেট সুমনের পরিচালনাধীন “চ্যানেল ফ্যাশন” নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় অ্যাডভোকেট সুমন, তার ছোট ভাই জাহিদ খানসহ অন্তত পাঁচজন আহত হন বলে দাবি করা হয়েছে।

জেলা জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে মান্দারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দেওয়া বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জামায়াতকে দায়ী করে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” বক্তব্য দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেতৃবৃন্দের দাবি, সঠিক তথ্য যাচাই না করেই তিনি এ ধরনের মন্তব্য করেছেন, যা একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তারা আরও বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত উসকে দিতে পারে। তাই অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার আহ্বান জানান জামায়াত নেতারা।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জেলা জামায়াতের কঠোর বিবৃতি এ্যানির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে 

আপডেট সময় : ০৭:১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬