সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জে সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৪, শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ ব্যতিক্রম ফ্যাশন’ শোরুম এখন চন্দ্রগঞ্জে : ৪ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধন, বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ৫০% পর্যন্ত চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত  মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জে গ্রেফতার ৭ লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু চন্দ্রগঞ্জ ন্যাশনাল হসপিটালে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ  চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো চন্দ্রগঞ্জ উপজেলা  রিপোর্টার্স ক্লাবের  সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী মিথ্যা মামলায় স্বেচ্ছায় কারাবরণ, মুক্তি পেলেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিক

৩৫ বছর আগের বন্ধুদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ২৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
326

৩৫ বছর আগের বন্ধুদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি 

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ মে ২০২৬) দিনব্যাপী উপজেলার আরশিনগর ফিউচার পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

ভোরের সূর্য ওঠার পরেই  আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় বন্ধুদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে স্মৃতিচারণের মাধ্যমে স্কুলজীবনের নানা ঘটনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

দিনব্যাপী আয়োজনে ছিল ফটোসেশন, কেক কাটা, বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন (এমপি)।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজী, আহ্বায়ক মেজবাউল আলম মানিক, সদস্য সচিব তপন ধুম, সমন্বয়ক শাহিনুর ইসলাম স্বপন, নিজাম উদ্দিন কমিশনার, মাঈন উদ্দিনসহ এসএসসি ’৯১ ব্যাচের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

আজকের অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজী বলেন, মিরসরাইয়ে এসএসসি ১৯৯১ ব্যাচের আজকের এই মিলনমেলায় দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা একত্রিত হতে পেরেছি।

আমাদের উদ্দেশ্য ছিলো এই অনুষ্ঠান আয়োজন করে আমরা সকলে আনন্দ উৎসবে মিলিত হবো। আমরা রাজনীতি করি, ভিন্ন মত থাকতে পারে। তবে আমরা সকল মতাদর্শকে সাথে নিয়ে আজকের এই আয়োজন করেছি। এখানে রাজনৈতিক কোন পরিচয় নেই। সবাই আমরা বন্ধু। এর আগেও আমরা পরিবার নিয়ে এমন আয়োজন করেছিলাম।

মীর মোঃ মনির হোসেন 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩৫ বছর আগের বন্ধুদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬