সংবাদ শিরোনামঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ চন্দ্রগঞ্জের আফজাল রোডের নির্মাণ কাজে অনিয়মের কারনে  দুর্ভোগে রোগী, শিক্ষার্থী ও পথচারী, বাড়ছে দুর্ঘটনা ও স্থানীয় মানুষের ক্ষোভ জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি, নগদ ৩ লাখ টাকা চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

চরশাহীতে জামায়াতের উদ্যোগে অসহায় ৩ পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

মোঃ হাবিবুর রহমান মোল্লা, সহ- বার্তা সম্পাদক
  • আপডেট সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
199

চরশাহীতে জামায়াতের উদ্যোগে অসহায় ৩ পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ 

মোঃ হাবিবুর রহমান মোল্লা,  সহ-বার্তা সম্পাদক

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ৬নং চরশাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড নুরুল্যাপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের ৩টি পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য টিন ও সিমেন্ট বিতরণ করা হয়েছে।

মানবিক ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারগুলোর মাঝে মোট ৬ বান টিন ও ১৫ বস্তা সিমেন্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরশাহী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নাজমুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরশাহী ইউনিয়ন জামায়াতের আমীর আবু বকর ছিদ্দিক, ঢাকাস্থ চরশাহী ইউনিয়ন ফোরামের সভাপতি এবিএম ছিদ্দিক ইব্রাহিম, ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ডা. মামুন, চরশাহী ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল হান্নান, শোয়াইব হোসাইন খান, আরমান হোসেন এবং বর্তমান সভাপতি ওমর বিন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা জানান , সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের কর্মী-সমর্থক এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এ সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চরশাহীতে জামায়াতের উদ্যোগে অসহায় ৩ পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬