সংবাদ শিরোনামঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ চন্দ্রগঞ্জের আফজাল রোডের নির্মাণ কাজে অনিয়মের কারনে  দুর্ভোগে রোগী, শিক্ষার্থী ও পথচারী, বাড়ছে দুর্ঘটনা ও স্থানীয় মানুষের ক্ষোভ জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি, নগদ ৩ লাখ টাকা চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আল মানার হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক

মোঃ হাবিবুর রহমান মোল্লা, সহ- বার্তা সম্পাদক
  • আপডেট সময় : ০৬:০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
159

লক্ষ্মীপুরে আল মানার হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক

মোঃ হাবিবুর রহমান মোল্লা,  সহ-বার্তা সম্পাদক

লক্ষ্মীপুর আল-মানার হসপিটালে এক প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগে রিপন নামে হাসপাতাল স্টাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভিক্টিমের পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১টার দিকে ওই প্রতিবন্ধী শিশুটি বাসা থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়। এ সময় আল-মানার হসপিটালের স্টাফ রিপন তাকে ফুসলিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
​পরে শিশুটির কাছ থেকে ঘটনাটি জানতে পেরে তার মা দ্রুত আইনগত ব্যবস্থা নেন এবং লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করে।

​এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক, (তদন্ত) ঝলক মোহন্থ জানান, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

​এদিকে একটি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানে এমন জঘন্য ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লক্ষ্মীপুরে আল মানার হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক

আপডেট সময় : ০৬:০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬