সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ নিষিদ্ধ মাছ জব্দ,আড়তদারকে জরিমানা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

কান্নার কারণে দুই মাসের শিশুকে মেরে ফেললেন পাষন্ড বাবা

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
216

কান্নার কারণে দুই মাসের শিশুকে মেরে ফেললেন পাষন্ড বাবা

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি

ফেনী জেলার ফুলগাজী উপজেলায় কান্না করায় নিজের দুই মাস বয়সি সন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. সুলতান নামে এক ব্যক্তির বিরুদ্ধে

নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। এই অমানবিক ঘটনার পর শিশুটির মা রুনা আক্তারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফুলগাজী ভূমি অফিস সংলগ্ন মেম্বার কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সুলতান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাত্রা ডাকঘর এলাকার কিতাব আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সুলতানের সঙ্গে দুই বছর আগে একই উপজেলার নৌকা বাহাড়তলা গ্রামের আবুল কাশেমের মেয়ে রুনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ফেনীর ফুলগাজী উপজেলার ভূমি অফিস সংলগ্ন মেম্বার কলোনিতে ভাড়া বাসায় বসবাস করছিলেন। দুই মাস আগে তাদের সংসারে জন্ম নেয় মোহাম্মদ জুনায়েদ।
রুনা আক্তার অভিযোগ করেন, সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ঘরের বাইরে ছিলেন। এ সময় শিশু জুনায়েদ তার বাবার কাছে ছিল। শিশুটি বারবার কান্না করছিল। এতে ক্ষিপ্ত হয়ে সুলতান শিশুটিকে মাটিতে আছড়ে মারেন।

তিনি জানান, ঘরে ফিরে তিনি দেখতে পান তার সন্তান মাটিতে ছটফট করছে এবং শ্বাসকষ্টে ভুগছে। এ সময় শিশুর পাশে বসে তার বাবা গাঁজা সেবন করছিল এবং শিশুকে হাসপাতালে নিতে বাধা দিচ্ছিল।

পরে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে মাথায় গুরুতর আঘাত দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মীর মোঃ মনির হোসেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কান্নার কারণে দুই মাসের শিশুকে মেরে ফেললেন পাষন্ড বাবা

আপডেট সময় : ০৭:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬