সংবাদ শিরোনামঃ

চন্দ্রগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
403

ফজলে এলাহী  : নিজস্ব প্রতিনিধি

​লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

​আজ ১৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ সোমবার সকাল অনুমান ০৭:০৫ ঘটিকায় চন্দ্রগঞ্জ থানাধীন ০৮নং দত্তপাড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের পূর্ব বটতলী এলাকার জুনার বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। এই সময় ঘটনাস্থলে মোঃ সোহাগ (৩৮), মোঃ ওমর ফারুক (২৮), ওসমান হোসেন (৪২) নামে তিনজন আসামী গ্রেফতার করা হয়। ​​তল্লাশি চালিয়ে আসামীদের নিকট হইতে ২৮ (আটাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৩,৭০০/- (তেত্রিশ হাজার সাতশত) টাকা, মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৪ (চার)টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়ের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ এবং সদর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে) জনাব হোসাইন মোহাম্মদ রায়ন কাজেমীর তত্ত্বাবধানে এই অভিযানটি পরিকল্পিত হয়।

​চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মোরশেদ আলম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরসহ থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দত্তপাড়া ইউপির পূর্ব বটতলী জুনার বাড়িতে ওসমান হোসেনের ঘরে অভিযান চালায়। তল্লাশিকালে আসামীদের হেফাজত থেকে উল্লিখিত ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

“গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অপরাধে সহায়তা করার অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানা এলাকার শান্তি-শৃঙ্খলা ও যুবসমাজ রক্ষার্থে এই ধরণের মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে

আপডেট সময় : ০৯:০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬