সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে RCC ঢালাইয়ে ধীরগতি, তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ নিষিদ্ধ মাছ জব্দ,আড়তদারকে জরিমানা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার

চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বুড়া হুজুর (রঃ) জামে মসজিদের খতিবের নেতৃত্ব মাদকবিরোধী গণমিছিল

ফজলে এলাহী : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
220

​ফজলে এলাহী  : নিজস্ব  প্রতিনিধি, লক্ষ্মীপুর।

​‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুন (শুক্রবার) বাদ জুমা দুপুর ২:০০ ঘটিকায় চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।

​চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের ঐতিহাসিক বুড়া হুজুর (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। জুমার নামাজ শেষে মসজিদের সামনে জড়ো হতে থাকেন এলাকার শত শত সচেতন সাধারণ মানুষ, যুবক ও মুরুব্বিগণ। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়ে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। মিছিলকারীরা এ সময় মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

​মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ​”আমাদের তরুণ ও যুব সমাজ দেশের মূল চালিকাশক্তি। কিন্তু আজ মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে পড়ছে আমাদের সন্তানরা। যুব সমাজের এই সম্ভাবনাকে বাঁচাতে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে।”

​বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, চন্দ্রগঞ্জ এবং এর আশপাশের এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা বা মাদক সেবন বরদাশত করা হবে না। এলাকার প্রতিটি সন্তান যাতে মাদকের ধ্বংসস্তূপ থেকে নিরাপদ থাকে, সেজন্য প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

​উক্ত গণমিছিলে দলমত নির্বিশেষে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ও বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বাজারের ব্যবসায়ী, তরুণ সমাজ এবং সচেতন অভিভাবকবৃন্দের উপস্থিতিতে মিছিলটি এক বিশাল সমাবেশে রূপ নেয়। উপস্থিত জনতা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের এলাকা থেকে চিরতরে নির্মূল করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

​সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় যে, আজ থেকেই আমানউল্ল্যাপুর ইউনিয়নে প্রতিটি পাড়া-মহল্লায় মাদক বিরোধী নজরদারি বাড়ানো হবে। যদি কেউ মাদক কেনাবেচা বা সেবনের সাথে জড়িত থাকে, তবে তাকে ধরে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। দেশের যুব সমাজকে বাঁচাতে এবং একটি সুস্থ-সুন্দর সামাজিক পরিবেশ নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ চলমান থাকবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বুড়া হুজুর (রঃ) জামে মসজিদের খতিবের নেতৃত্ব মাদকবিরোধী গণমিছিল

আপডেট সময় : ১১:১৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬