সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ নিষিদ্ধ মাছ জব্দ,আড়তদারকে জরিমানা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি, নগদ ৩ লাখ টাকা

এমদাদুল হক মীর নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
184

জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি, নগদ ৩ লাখ টাকা খোয়া

এমদাদুল হক মীর নিজস্ব প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচহানিয়া মধ্যপাড়া এলাকায় একটি বসতঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে আলমারি থেকে প্রায় ৩ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. মোকসেদ আলী শেখ, মৃত নিজাম আলী শেখের ছেলে। তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে একটি শব্দ শুনে পাশের কক্ষে থাকা স্ত্রীকে দেখতে যেতে বলেন। তবে তার স্ত্রী সেটিকে বিড়ালের শব্দ মনে করে গুরুত্ব দেননি। সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করা হয়েছে। ওয়ারড্রবে রাখা প্রায় ৩ লাখ টাকা নেই। এছাড়া ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

মোকসেদ আলী শেখ বলেন, “রাতে একটি আওয়াজ শুনেছিলাম। কিন্তু তেমন গুরুত্ব দিইনি। সকালে দেখি জানালার গ্রিল কাটা এবং ওয়ারড্রবে রাখা তিন লাখ টাকা নেই। আমাদের অনেক কষ্টের উপার্জনের টাকা চুরি হয়ে গেছে।”

মোকসেদের স্ত্রী বলেন, “আমরা পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম। রাতে শব্দ শুনে বিড়াল ভেবেছিলাম। সকালে উঠে দেখি সর্বনাশ হয়ে গেছে। আমাদের কষ্টের জমানো টাকা চোর নিয়ে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি সহায়তা চাই।”

ভুক্তভোগী মোকসেদের মেয়ে বলেন, “আমার বাবা-মায়ের শেষ সম্বল রাতের অন্ধকারে চুরি হয়ে গেছে। প্রশাসনের কাছে আবেদন, দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া টাকা উদ্ধারের ব্যবস্থা করা হোক।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি, নগদ ৩ লাখ টাকা

আপডেট সময় : ০৬:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬