সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জ ন্যাশনাল হসপিটালে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ  চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো চন্দ্রগঞ্জ উপজেলা  রিপোর্টার্স ক্লাবের  সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী মিথ্যা মামলায় স্বেচ্ছায় কারাবরণ, মুক্তি পেলেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিক ১৩ মাসে ৩০ পারা কোরআন মুখস্থ করল শিশু মুহাম্মদ সাইদুর রহমান চন্দ্রগঞ্জের আফজাল রোডে RCC ঢালাইয়ে ধীরগতি, তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ নিষিদ্ধ মাছ জব্দ,আড়তদারকে জরিমানা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের  এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও

বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

ফজলে এলাহী : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
252

​ফজলে এলাহী :নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী।

​নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আমিন বাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাঈন উদ্দিন (১৬) নামের চন্দ্রগঞ্জ আলিয়া মাদ্রাসার এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (৬ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাঈন উদ্দিন চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার কেন্দ্র থেকে দাখিল পরীক্ষা শেষে ৫ জন শিক্ষার্থী একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিএনজিটি বেগমগঞ্জের আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা ৫ মাদ্রাসা শিক্ষার্থীই রক্তাক্ত ও গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাঈন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​হাসপাতাল সূত্র জানায়, আহতদের শরীরে গুরুতর জখম রয়েছে। তাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে, তবে আগামী ২৪ ঘণ্টা তাদের জন্য বেশ আশঙ্কাজনক।

​এই মর্মান্তিক মৃত্যুর খবর চন্দ্রগঞ্জে পৌঁছালে নিহতের পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে চরম শোকের ছায়া নেমে আসে। দাখিল পরীক্ষার তৃতীয় দিনেই সহপাঠীর এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন অন্য পরীক্ষার্থীরাও।

​এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও চালকদের অসচেতনতাকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে ঘাতক ট্রাক ও তার চালককে আটক করাসহ দূরপাল্লার ও ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

আপডেট সময় : ০৫:০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬