সংবাদ শিরোনামঃ
বিফ বিরিয়ানি কিনে বাসায় গিয়ে মিলল চিকেন বিরিয়ানি, অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবারে ক্ষুব্ধ ক্রেতারা চন্দ্রগঞ্জ নিউ মার্কেট নির্বাচনের সাথে মসজিদ মার্কেট নির্বাচনের প্রয়োজন নেই বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনোনীত হলেন এ্যাডভোকেট মহসিন কবির মুরাদ চন্দ্রগঞ্জে আনন্দ বাস উল্টে হেল্পার সহ নিহত ৩ আহত ২০ বিশিষ্ট সমাজসেবক আবদুল মতিন পশ্চিম লতিফপুর জামায়াতে ইসলামীকে উপহার দিলেন পবিত্র কোরআন ও ইসলামী সাহিত্য ডেঙ্গু ও টাইফয়েডে আক্রান্ত চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হান্নান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে চন্দ্রগঞ্জে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু, তিন দিন আগে একই বাড়িতে পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন এ আর হাফিজউল্লাহ মাসুক চিশতীর উপস্থিততে পাঁচপাড়া পাঠোয়ারী বাড়ী আস্তানা শরীফে খালেক -জকির ১০৮ তম ওরছ বেছাগাজী বাড়ী আস্তানা শরীফে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের জেরে মধ্যরাতেই বন্ধ হলো ১০৮ তম ওরছ

স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার

এমদাদুল হক মীর নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৫১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬৬

গোপালগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার

এমদাদুল হক মীর নিজস্ব প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণা খানম (২৮) নামে এক নারীকে হত্যা করে লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তার স্বামী আল আমিন ব্যাপারী ওরফে আল আমিনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

আজ ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার ) দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুনন্দপুর গ্রামের নুর ইসলাম ব্যাপারীর ছেলে। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে আল আমিন ব্যাপারীর সঙ্গে কাশিয়ানী উপজেলার ধানকাড়া দক্ষিণপাড়া গ্রামের মিজানুর রহমান মুন্সীর মেয়ে বর্ণা খানমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল আমিন প্রায়ই স্ত্রীকে গালিগালাজ ও মারধর করতেন।

গত ৪ জুলাই বর্ণা খানম স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর ৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে আল আমিন স্ত্রীকে ডেকে বাড়ির পেছনের পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে রেখে পালিয়ে যান।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এমদাদুল হক মীর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬