সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলার এগারো দিন পর সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন সাংবাদিকের ওপর হামলা মামলায় ৩নং আসামির জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ মান্দারীতে গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, দাফনের  আগে স্বামী উধাও, স্বজনদের দাবী এটি হ/ত্যা  চন্দ্রগঞ্জে সাংবাদিককে হেনস্তা ও হুমকির অভিযোগ জামাইয়ের হাতে শ্বশুর খুন, অভিযুক্ত আটক মা ও ভাতিজিকে জবাই করে হত্যা, যুবক আটক পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বজনের আহাজারিতে আকাশ ভারি! বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু দল থেকে শোকজ ৯নং কুশাখালীর ১২ গ্রামে খেলার মাঠের দাবি চন্দ্রগঞ্জে একমাস ধরে ইউপি চেয়ারম্যানের পদশূন্য, জনদুর্ভোগ চরমে

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
264

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মীর মোঃ মনির হোসেন নিজস্ব প্রতিনিধি 
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একখুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—একখুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (৮) ও আবদুর শুক্করের ছেলে তাসিন (৮)। তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর চার বন্ধু বাড়িতে ফিরে একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। চার শিশুর কেউই সাঁতার জানত না। একপর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার শুরু করে। এ সময় দুজন কোনোভাবে পাড়ে উঠতে পারলেও জাহিদ ও তাসিন পানিতে তলিয়ে যায়।

ঘটনা দেখতে পেয়ে স্থানীয় ইয়াকুব নামে এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬