সংবাদ শিরোনামঃ
মতপ্রকাশের স্বাধীনতা হরণ? নারী কর্মী গ্রেফতারে দেশজুড়ে প্রশ্ন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৯৭ বার পড়া হয়েছে

মতপ্রকাশের স্বাধীনতা হরণ? নারী কর্মী গ্রেফতারে দেশজুড়ে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি:
সরকারের সমালোচনা করার অভিযোগে ইসলামি ছাত্রীসংস্থার সাবেক নেত্রী ও জামায়াতে ইসলামী মহিলা শাখার কর্মী সাওদা সুমিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করছেন। নাগরিক সমাজের একাংশ দ্রুত তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
সমালোচকরা বলছেন, গণতান্ত্রিক দেশে ভিন্নমত প্রকাশের অধিকার থাকা সত্ত্বেও এ ধরনের গ্রেফতার উদ্বেগজনক। তবে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।










