সংবাদ শিরোনামঃ
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামী আটক লক্ষ্মীপুরে নকশা পরিবর্তনের অভিযোগ লক্ষ্মীপুর – চন্দ্রগঞ্জ মহাসড়কের , তদন্ত ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি নিখোঁজ শেফালী বেগমকে খুঁজে পেতে সহযোগিতা করুন চন্দ্রগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন প্রতাপগঞ্জ স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টা : মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ‘খুনিদের গ্রেফতার করুন’, গাইবান্ধায় রাজপথে শিবির নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত হয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বুড়া হুজুর (রঃ) জামে মসজিদের খতিবের নেতৃত্ব মাদকবিরোধী গণমিছিল দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮

​মোঃ হাবিবুর রহমান: নিজস্ব প্রতিনিধি, চন্দ্রগঞ্জ।
  • আপডেট সময় : ০৬:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৭৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
867

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৮

​মোঃ হাবিবুর রহমান: নিজস্ব প্রতিনিধি, চন্দ্রগঞ্জ।

লক্ষ্মীপুর উপজেলায় বিয়ের ভোজ অনুষ্ঠানে খাবার টেবিলে বসা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

​শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় বাড়ির পাশে মো. হারুনের বাড়িতে এই ঘটনা ঘটে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ এপ্রিল) টুমচর ইউনিয়নের হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। শনিবার বরের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন ছিল। দুপুরে কনে পক্ষের মেহমানরা বরের বাড়িতে উপস্থিত হলে খাবার টেবিলে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনে পক্ষের লোকজন খেতে বসার সময় বর পক্ষের কয়েকজন চেয়ার ধরে দাঁড়িয়ে থাকায় পরিস্থিতির সৃষ্টি হয়। কনে পক্ষ থেকে “আমরা কি আল্লাহর ওছিলায় খেতে আসছি?”—এমন মন্তব্য করলে উত্তজনা চরম আকার ধারণ করে।

​কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন, মো. সামজিদ ও মো. শাহ আলমসহ অন্তত ৮ জন আহত হন। হামলাকারীরা কনে পক্ষের একটি মাইক্রোবাসও ভাঙচুর করে।

​আহতদের দ্রুত উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়দেব নন্দী জানান,
​”আহত অবস্থায় ছয়জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শরীরে জখমের চিহ্ন রয়েছে।”

​ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ একটি কথাকে কেন্দ্র করে হাতাহাতি ও পরবর্তীতে মারামারির রূপ নেয়। তবে এ বিষয়ে বর পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

​লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, “খবর পাওয়ার পর আমরা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​বিয়ে বাড়ির মতো আনন্দঘন পরিবেশে সামান্য খাবার টেবিল নিয়ে এমন সংঘর্ষ স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮

আপডেট সময় : ০৬:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬