সংবাদ শিরোনামঃ
৩৫ বছর আগের বন্ধুদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বন্ধুর হাতে বন্ধু খুন, ঘাতক হাবিলকে গণধোলাই  খিলপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে কোরবানি দিতে না পারা (২১৭) পরিবারের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর চন্দ্রগঞ্জ ইউনিয়নেই রাখার দাবিতে ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসী: ঐতিহাসিক গুরুত্ব ও উপযোগিতা বিবেচনার আহ্বান চন্দ্রগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে গোশত বিতরণ কর্মসূচী পালিত  দিনাজপুরে ৩০ জন মুসল্লী নিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল আজহার নামাজ আদায়ে জেলা জামায়াতের কঠোর বিবৃতি এ্যানির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  আদালতের শর্ত ভঙ্গ করে বিদেশ পালানোর চেষ্টা, বিমানবন্দরে আটক লিটন হোসেন মান্দারীতে উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়  ১৪ নং মান্দারী জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করেন বিএনপি পন্থি নেতাকর্মীরা

৩৫ বছর আগের বন্ধুদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩৫ বছর আগের বন্ধুদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি 

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ মে ২০২৬) দিনব্যাপী উপজেলার আরশিনগর ফিউচার পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

ভোরের সূর্য ওঠার পরেই  আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় বন্ধুদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে স্মৃতিচারণের মাধ্যমে স্কুলজীবনের নানা ঘটনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

দিনব্যাপী আয়োজনে ছিল ফটোসেশন, কেক কাটা, বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন (এমপি)।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজী, আহ্বায়ক মেজবাউল আলম মানিক, সদস্য সচিব তপন ধুম, সমন্বয়ক শাহিনুর ইসলাম স্বপন, নিজাম উদ্দিন কমিশনার, মাঈন উদ্দিনসহ এসএসসি ’৯১ ব্যাচের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

আজকের অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজী বলেন, মিরসরাইয়ে এসএসসি ১৯৯১ ব্যাচের আজকের এই মিলনমেলায় দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা একত্রিত হতে পেরেছি।

আমাদের উদ্দেশ্য ছিলো এই অনুষ্ঠান আয়োজন করে আমরা সকলে আনন্দ উৎসবে মিলিত হবো। আমরা রাজনীতি করি, ভিন্ন মত থাকতে পারে। তবে আমরা সকল মতাদর্শকে সাথে নিয়ে আজকের এই আয়োজন করেছি। এখানে রাজনৈতিক কোন পরিচয় নেই। সবাই আমরা বন্ধু। এর আগেও আমরা পরিবার নিয়ে এমন আয়োজন করেছিলাম।

মীর মোঃ মনির হোসেন 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩৫ বছর আগের বন্ধুদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬