সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুল ইসলাম দিপুর  আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি জামিল খাঁন ও সাধারণ সম্পাদক রাজু বিফ বিরিয়ানি কিনে বাসায় গিয়ে মিলল চিকেন বিরিয়ানি, অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবারে ক্ষুব্ধ ক্রেতারা চন্দ্রগঞ্জ নিউ মার্কেট নির্বাচনের সাথে মসজিদ মার্কেট নির্বাচনের প্রয়োজন নেই বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনোনীত হলেন এ্যাডভোকেট মহসিন কবির মুরাদ চন্দ্রগঞ্জে আনন্দ বাস উল্টে হেল্পার সহ নিহত ৩ আহত ২০ বিশিষ্ট সমাজসেবক আবদুল মতিন পশ্চিম লতিফপুর জামায়াতে ইসলামীকে উপহার দিলেন পবিত্র কোরআন ও ইসলামী সাহিত্য ডেঙ্গু ও টাইফয়েডে আক্রান্ত চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হান্নান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে চন্দ্রগঞ্জে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু, তিন দিন আগে একই বাড়িতে পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন এ আর হাফিজউল্লাহ

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬৩

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মীর মোঃ মনির হোসেন নিজস্ব প্রতিনিধি 
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একখুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—একখুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (৮) ও আবদুর শুক্করের ছেলে তাসিন (৮)। তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর চার বন্ধু বাড়িতে ফিরে একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। চার শিশুর কেউই সাঁতার জানত না। একপর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার শুরু করে। এ সময় দুজন কোনোভাবে পাড়ে উঠতে পারলেও জাহিদ ও তাসিন পানিতে তলিয়ে যায়।

ঘটনা দেখতে পেয়ে স্থানীয় ইয়াকুব নামে এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬