সংবাদ শিরোনামঃ
চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী কারা নির্যাতিত জাকির হোসেন  নাসা এটিকে ‘বিশ্বের জন্য একটি উপহার’ হিসেবে বর্ণনা করেছে ছাত্রদের হেয়ার স্টাইলে নতুন নিয়ম, না মানলে রয়েছে সাজা চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুব বিভাগের নতুন নেতৃত্বে: শহীদুল- ফজলে রাব্বি চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুব বিভাগে নতুন নেতৃত্ব: সভাপতি শহীদুল ইসলাম, সেক্রেটারি ফজলে রাব্বি মাদক ব্যবসায়ীকে ধাওয়া করতে গিয়ে পা ভাঙল নেতার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে চন্দ্রগঞ্জের মানুষ পাম্পে মিলছে না তেল, খুচরা দোকানে লিটার ২৫০-৩০০ টাকা! প্রশাসনের হস্তক্ষেপ কামনা টহল ব্যবস্থায় ধস, চন্দ্রগঞ্জে অপরাধ দমনে চ্যালেঞ্জ বাড়ছে মতপ্রকাশের স্বাধীনতা হরণ? নারী কর্মী গ্রেফতারে দেশজুড়ে প্রশ্ন

বাগেরহাটে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
181

 বাগেরহাটে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়া উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ওসমান সরদার (২৯) স্বতন্ত্র প্রার্থীর (ঘোড়া প্রতীক) সমর্থক ছিলেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ অন্তত ১০ জন আহত হন।

নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।
নিহতের বড় ভাই এনামুল কবির সরদার জানান, সংঘর্ষের সময় প্রতিপক্ষের সমর্থকরা তাদের খুঁজতে থাকে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ওসমানের মাথায় আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা খুলনায় রেফার করেন।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগেরহাটে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

আপডেট সময় : ০১:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬