সংবাদ শিরোনামঃ
এমপি জিলানীর নির্দেশে  মুক্তি পেল ৩ শতাধিক পরিবার আর্জেন্টিনার মার্তিনেজ দৃঢ় ভাবে স্পেনের অবিরাম চাপে ও কৃষকের ৪  টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর -নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে, তদন্তের দাবি নিজের প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ কোটিপতি বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন গ্রেফতার বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪ চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক রেয়াজুল শেখ

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে প্রায় ৪০ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
385

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এতে করে বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত গত তিন মাসে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৩৯ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. আবু হাসান শহীন।

তিনি বলেন, শনাক্ত ৩৯ জনের নমুনা পরীক্ষার পর চারজনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

পরিস্থিতি মোকাবিলায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরূপ পাল বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, কোনো শিশুর জ্বর, সর্দি, কাশি বা শরীরে র‍্যাশ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে প্রায় ৪০ জন

আপডেট সময় : ০২:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬